নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় সরোজগঞ্জ বাজারে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ট্রাকের ধাক্কায় আসিফ খান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত আসিফ খান ছয়ঘরিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসিফ খান বৃহস্পতিবার দুপুরে সাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। তিনি সরোজগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Be the first to comment on "চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত"