শিরোনাম

গুণের কবিতাকুঞ্জে পরী মণির অনুদান

নিউজ ডেস্ক : নেত্রকোণার শহরতলী মালনীতে, মগরা নদী তীরে নির্মাণাধীন কবিতাকুঞ্জের ভবন নির্মাণ সম্পন্নকরণ, বিদ্যুৎ সংযোগ স্থাপন, পানির জন্য সাবমারসিবল পাম্প বসানো, পাঠাগারের জন্য বই কেনা ও বই রাখার জন্য আলমারি ও বসার জন্য চেয়ার টেবিল কিনতে কম করেও ৫-৭ লাখ টাকা দরকার হবে। আমার নিজের টাকা শেষ। সামনে কোনো অর্থকরী পুরস্কার পাওয়ার সম্ভাবনা দেখছি না। এমতাবস্থায় আমি আপনাদের কাছে প্রস্তাবিত কবিতাকুঞ্জের জন্য অর্থ সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি। আমার বিকাশ নম্বরে (০১৯৫৫৩১৪৬৪৫) অর্থ সাহায্য পাঠাতে পারেন।’

‘কবিতাকুঞ্জের জন্য সহযোগিতা চাই’ শিরোনামে গত ২৫ সেপ্টেম্বর নিজের ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছিলেন কবি নির্মলেন্দু গুণ। তার স্ট্যাটাস পড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হালের আলোচিত নায়িকা পরী মণি। কবিতাকুঞ্জের জন্য তিনি এক লাখ টাকা দিতে চেয়েছেন। বিষয়টি নির্মলেন্দু গুণ জানিয়েছেন আজ, আরেকটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে।

এ বিষয়টি নিশ্চিত করে পরী মণি বলেন, ‘আমি কবিতা অনেক ভালোবাসি। আমার মনের নায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। আমাকে কে ফলো করে আমি জানি না, কিন্তু ফেসবুকে আমি বাংলাদেশের সব কবিকেই ফলো করি। হঠাৎ করেই কবি নির্মলেন্দু গুণের স্ট্যাটাস চোখে পড়ল। মনটা খারাপ হয়ে গেল। এভাবে তাঁর মতো একজন কবির স্বপ্ন থেমে যাবে? তখনই উনাকে ফোন করে পাশে দাঁড়ানোর ইচ্ছে জানাই। উনিও আমাকে সাদরে গ্রহণ করলেন। আমি একজন মানুষ হিসেবে গর্বিত যে এমন একটি কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছি।

basic-bank

Be the first to comment on "গুণের কবিতাকুঞ্জে পরী মণির অনুদান"

Leave a comment

Your email address will not be published.


*