শিরোনাম

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক : জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রাম থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শয়ন কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা স্ত্রীকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাড়ীর অন্যঘরে থাকা মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র নিহতের ছেলে রাকিব হোসেন জানান, তাদের পরিবারের বাবা-মা’র মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকতো। সকালে বাবা-মা ঘুম থেকে না উঠলে ঘর খুলে বাবাকে গলায় দড়ি দিয় ঝুলন্ত এবং মাকে মৃত অবস্থায় মেঝেতে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

এদিকে জয়পুরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, পারিবারিক কলোহের জের ধরে স্ত্রী নাছিমা বেগমকে (৪০) শ্বাসরোধে হত্যার পর স্বামী আব্দুল হামিদ (৪৫) নিজে আত্মহত্যা করতে পারে।

basic-bank

Be the first to comment on "জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা"

Leave a comment

Your email address will not be published.


*