নিউজ ডেস্ক : ধোলাই ভাতা ও বিশেষ ইনক্রিমেন্ট বাবদ নেওয়া অর্থ ফেরত দিতে হবে রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে রবিবার এ বিষয়ে বাংলাদেশে কর্যরত সকল রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক বরাবর নির্দেশনা পাঠানো হয়েছে।
ওই নির্দেশনায় বলা হয়েছে, অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গত ৪ আগস্ট জানানো হয় রাষ্ট্রমালিকানাধীন ও বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ধোলাই ভাতা এবং বিশেষ ইনক্রিমেন্ট দেওয়ার ক্ষেত্রে অডিট আপত্তি রয়েছে।
তাই ধোলাই ভাতা এবং বিশেষ ইনক্রিমেন্ট বাবদ কর্মকর্তা ও কর্মচারীদের যে অর্থ প্রদান করা হয়েছে তা আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে কিস্তি করে আদায় করতে হবে। মন্ত্রণালয়ের ৪ আগস্টের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বাংলাদেশ ব্যাংক থেকে সকল রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠাগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।

Be the first to comment on "রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠানের ভাতা ও বিশেষ ইনক্রিমেন্টের অর্থ ফেরত দেয়ার নির্দেশ"