শিরোনাম

পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তির কথা অস্বীকার রাশিয়ার

নিউজ ডেস্ক : পাকিস্তানের সঙ্গে কোনো রকম সামরিক চুক্তি নেই বলে দাবি করেছে রাশিয়। এমন কি পাকিস্তানের কাছে কোনো রকম যুদ্ধাস্ত্র বিক্রিরও চিন্তা নেই তাদের- দাবি করেছেন রাশিয়ার সরকারি সংস্থার প্রতিনিধি সার্গেই কেমেজোভ।

তিনি বলেন, ‘রাশিয়া পাকিস্তানকে কোনো আধুনিক বিমান বা কোনো সামরিক বিমান দিচ্ছে না। পাকিস্তানের সঙ্গে আমাদের কিছু হেলিকপ্টার বেচার চুক্তি ছিলো। সেই চুক্তি অনেক আগেই শেষ হয়ে গেছে। আপাতত পাকিস্তানের সঙ্গে আমাদের সামরিক অস্ত্র নিয়ে কোনো রকম চুক্তি নেই।’

এর আগে রাশিয়ার একদল সেনা পাকিস্তানে এসে একটি যৌথ সমারিক মহড়ায় অংশগ্রহণ করে। পাকিস্তানের পক্ষ থেকে সেই মহড়াকে বন্ধুত্বের প্রদর্শনী বলে প্রচার করা হয়েছিলো।

সেই মহড়ার বিষয়ে প্রশ্ন করা হলে কেমেজোভ বলেন, ‘ওই যৌথ মহড়াটি ছিলো পাকিস্তানের ভিতরে সন্ত্রাসবাদ দমনের একটি প্রচেষ্টা। পাকিস্তানে যাতে আইএসের উত্থান হতে না পারে, সে জন্য কাজ করবে রাশিয়া। সেই উদ্দেশ্যেই মহড়াটি হয়েছিলো।’

কেমেজোভ ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যে যৌথ মহড়া হয়েছিলো, সেটা কোনোভাবেই পাকিস্তানের ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নয়। সেটা কেবলই পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার ছিলো।’

basic-bank

Be the first to comment on "পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তির কথা অস্বীকার রাশিয়ার"

Leave a comment

Your email address will not be published.


*