শিরোনাম

কেটি পেরি মা হতে তৈরি

নিউজ ডেস্ক : দুই সংগীতশিল্পীর ইচ্ছেটা এগোচ্ছে একই পথে! কেটি পেরি সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, মা হওয়ার জন্য তৈরি তিনি। প্রেমিক পার্টি করতে ভালবাসেন বলে তাঁকে ছেড়ে দিলেন কেট মস। নতুন ছবিতে অভিনয় করতে নাটালি পোর্টম্যানকে সাহায্য করেছিল প্যারিসের জঙ্গি হানা। পড়ুন হলিউডের খবর।

দুই সংগীতশিল্পীর ইচ্ছেটা এগোচ্ছে একই পথে! কেটি পেরি সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, মা হওয়ার জন্য তৈরি তিনি। এক ইভেন্টে জানিয়েছেন, আপাতত নাকি বাচ্চারাই তাঁর মন জুড়ে।
বাচ্চাদের জন্ম দেওয়া, তাদের বড় করে তোলা— পুরো ব্যাপারটা কী বিশাল দায়িত্বের, সে কথা ভেবে তিনি অবাক হয়ে যান নাকি। ‘‘আমার নিজের বাচ্চা না থাকলেও এখন সারাক্ষণ বাচ্চাদের কথাই মনে হয়,’’ বলেছেন কেটি। ইঙ্গিতটা স্পষ্টই। অ্যাডেল অবশ্য সোজাসুজিই বলেছেন, আবার মা হতে চান। তাঁর ছেলে এঞ্জেলোর বয়স চার বছর হবে শিগগিরই। এটাই নাকি ঠিকঠাক সময় দ্বিতীয় সন্তানের কথা ভাবার। কেটির প্রেমিক অরল্যান্ডো ব্লুম আর অ্যাডেলের পার্টনার সাইমন কোনেকি এখন বুঝলে হয়!

 

basic-bank

Be the first to comment on "কেটি পেরি মা হতে তৈরি"

Leave a comment

Your email address will not be published.


*