শিরোনাম

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতরা হলো, মির্জারকোর্ট গ্রামের আমানতুল্লার ছেলে দেলোয়ার হোসেন (৩০), একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মাদরাসা ছাত্র লাবিব মিয়া (১২) ও নূরল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (৩৮)। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর  তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ  সোমবার ভোরে উপজেলাধীন লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোর্ট নামক স্থানে বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহত রকি (১২) নামে এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

basic-bank

Be the first to comment on "লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*