শিরোনাম

ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তিযোগ্য ১৩.৫৫ শতাংশ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে ১৩.৫৫ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।

ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত এই ১১ হাজার ৩৩০ জনের মধ্যে ১ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী শেষ পর্যন্ত এই ইউনিটের মাধ্যমে বিজ্ঞান অনুষদসহ ইঞ্জিনিয়ারিং অনুষদে পড়ার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৯০ হাজার ৪২৪ জন আবেদন করলেও শেষ পর্যন্ত ২১ অক্টোবর পরীক্ষা দিয়েছিলেন ৮৩ হাজার ৫৮২ জন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন। উত্তীর্ণরা ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন। আর কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বরের মধ্যে ফার্মেসি অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।
‘ক’ ইউনিটে ভর্তির জন্য মনোনয়নের সাক্ষাৎকার কবে শুরু হবে, তা এখনও জানানো হয়নি।

basic-bank

Be the first to comment on "ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তিযোগ্য ১৩.৫৫ শতাংশ"

Leave a comment

Your email address will not be published.


*