শিরোনাম

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর মালিবাগ এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল হোসেন (৫৫) নামে এক শ্রমিক মারা গেছেন। আজ মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মৃত কামাল হোসেন পটুয়াখালী জেলার মো. আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নির্মাণ কাজ করার সময় জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

basic-bank

Be the first to comment on "রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*