শিরোনাম

সারা দেশে নৌ চলাচল শুরু

নিউজ ডেস্ক : সাগরে নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় রাতে বন্ধ থাকার পর রোববার সকাল থেকে সারা দেশে আবার নৌযান চলাচল শুরু হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতোমধ‌্যে দুর্বল হয়ে নিম্নচাপের রূপ নিয়েছে। রোববার ভোরে সেটি সীতাকুণ্ড এলাকা দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিম্নচাপ দুর্বল হয়ে আসায় সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আর অভ‌্যন্তরীণ নৌপথে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর সংকেত দেখাতে হবে বলে অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান।

বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত ৮টা থেকে দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিআইডব্লিউটিএ।

 

basic-bank

Be the first to comment on "সারা দেশে নৌ চলাচল শুরু"

Leave a comment

Your email address will not be published.


*