শিরোনাম

নার্গিসের বাম হাত-মাথায় অস্ত্রোপচার শুরু

নিউজ ডেস্ক : রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের বাম হাত ও মাথায় অস্ত্রোপচার শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে তার অস্ত্রোপচার শুরু হয়। ডাক্তারদের বরাত দিয়ে অস্ত্রোপচারের বিষয়টি জানান নার্গিসের বাবা মাসুম মিয়া।

এর আগে ৪ অক্টোবর খাদিজার মাথায় প্রথম অস্ত্রোপচার করা হয়। ১৭ অক্টোবর তার ডান হাতে অস্ত্রোপচার হয়। গত ৩ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

basic-bank

Be the first to comment on "নার্গিসের বাম হাত-মাথায় অস্ত্রোপচার শুরু"

Leave a comment

Your email address will not be published.


*