নিউজ ডেস্ক : গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রুবেলকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তারের পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গুলশান ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদ।
প্রথমবার ধরার পর আদালত থেকে রুবেলের পালানোর বিষয়ে পুলিশের গাফিলতি রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই এখানে পুলিশের গাফিলতি রয়েছে। ইতিমধ্যে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে।

Be the first to comment on "ধর্ষক রুবেলের ১০ দিনের রিমান্ড আবেদন"