শিরোনাম

গারো তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক : ঢাকার নিম্ন আদালতের বিচারকের খাস কামরা থেকে পালানো রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেলকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার তাকে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক বি এম মামুন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার বেলা ২টার দিকে তাকে আদালতে নিয়ে আসে বাড্ডা থানা পুলিশ।

বাড্ডা থানা-পুলিশ আজ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।

এর আগে শুক্রবার রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে একবার গ্রেফতার হন রুবেল। গ্রেফতার হওয়ার পর রবিবার বিকেলে আদালত থেকে পালিয়ে যান তিনি। এরপর সোমবার বাড্ডার সুবাস্তু টাওয়ারের কাছ থেকে তাকে ফের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত রুবেলের বিরুদ্ধে। সর্বশেষ গত ২৫ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

basic-bank

Be the first to comment on "গারো তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ দিনের রিমান্ডে"

Leave a comment

Your email address will not be published.


*