শিরোনাম

ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বিএনপির আলোচনা সভা

নিউজ ডেস্ক : মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচি অনুসারে আগামীকাল ১৬ নবেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করবে বিএ নপি। আর ১৭ নবেম্বর টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর সমাধিতে পুষ্পমাল্য অর্পন, দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভা করবে বিএনপি।

বিএনপির ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির প্রস্তুতি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচি পালনের বিষয়টি সমন্বয় করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

basic-bank

Be the first to comment on "ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বিএনপির আলোচনা সভা"

Leave a comment

Your email address will not be published.


*