নিউজ ডেস্ক : টানা তিন ম্যাচ পর ফ্রান্সের জয়রথ থামল। ঘরের মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে আইভরি কোস্টের সাথে গোলশুন্য ড্র করল সাবেক বিশ্বচ্যাম্পিয়নররা। শক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে থাকা দলের বিপক্ষে এমন পারফর্মেন্স ফরাসীদের জন্য নিঃসন্দেহে অ্যালার্মিং।
এদিন প্রীতি ম্যাচ হওয়ায় জিরুদ, গ্রিজমানদের এদিন বিশ্রামে রাখা হয়েছিল। যার প্রভাব বেশ ভালভাবেই পড়ে মাঠের খেলায়। প্রথমার্ধ কাটে গোলশুন্য অবস্থায়। সত্যিকার অর্থে, গোলের নূন্যতম কোনো সুযোগই তৈরি করতে পারেনি দলটি!
ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি সুযোগ পেয়েছিল ফ্রান্স। ৬১ তম মিনিটে ডি বক্সের সামনে ফাঁকা স্থানে লুকাস দিনিয়ের ক্রস পেয়েও মিডফিল্ডার মুসা সিসোকোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৮৮তম মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করে ফ্রান্সকে লজ্জার হাত থেকে বাঁচায় আইভরি কোস্ট। ফলে অমীমাংসীত ফলাফল নিয়েই শেষ হয় খেলা।

Be the first to comment on "আইভরি কোস্টের কাছে হোঁচট খেল ফ্রান্স"