শিরোনাম

নির্বাচন হলেই আওয়ামীলীগ অস্তিত্ব হারিয়ে ফেলবে

নিউজ ডেস্ক : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামীলীগকে উদ্দেশ্য করে বলেছেন, মানুষের মনের মধ্যে তাদের স্থান নাই। নির্বাচন হলেই তারা অস্তিত্ব হারিয়ে ফেলবে। দেশের মানুষ এখন নিরাপদে নেই।

তিনি বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী হামলায় দৌলতপুর গ্রামের নিহত মন্টুর পরিবারকে সহানুভুতি জানানোর পর এসব কথা বলেন।

পরে মির্জা ফখরুল সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত জেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেব জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্ট্রা এবং সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সহ-সভাপতি (রংপুর বিভাগ) ফরহাদ হোসেন আজাদ। জেলা যুবদলের আহবায়ক চৌধুরী মহেবুল্লাহ্ আবু নূর -এর সভাপতিত্বে সভায় দলীয় কার্যক্রম পেশ করেন, জেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন এবং বিশেষ অতিথি’র বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য মির্জা ফয়সল আমিন, কেন্দ্রীয় যুবদলের নেতা আব্দুল খালেক, কাজী রফিক, রইস আহম্মেদ, আনিসুর রহমান লাকু ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান। এর আগে সম্মেলন উপলক্ষে জেলা যুবদল শহরে বর্নাঢ্য র‌্যালি বের করে । র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

basic-bank

Be the first to comment on "নির্বাচন হলেই আওয়ামীলীগ অস্তিত্ব হারিয়ে ফেলবে"

Leave a comment

Your email address will not be published.


*