নিউজ ডেস্ক : আন্তর্জাতিক সৌর জোটে (আইএসএ) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বাংলাদেশ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়- গত মঙ্গলবার মরক্কোর মারাকেশে আইএসএ বিষয়ক কাঠামোর চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ ওই জোটে যোগ দিয়েছে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেছেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। উল্লেখ্য, সৌরশক্তি ব্যবহারকারী দেশগুলোর সহযোগিতার জোটের নাম হলো ‘সৌর জোট’। প্যারিসে জলবায়ু সম্মেলনের সময় গত বছর নভেম্বর মাসে এই জোট গঠিত হয়েছিল।
আন্তর্জাতিক সৌর জোটে যোগ দিল বাংলাদেশ

Be the first to comment on "আন্তর্জাতিক সৌর জোটে যোগ দিল বাংলাদেশ"