শিরোনাম

রায়পুরে ভয়াবহ অগ্নিকান্ড: ১০ দোকান পুড়ে চাই

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে রায়পুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে বাবু, আলম মিয়া, খোরশেদসহ ৫ জন আহত হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা। শনিবার রাত ১টার দিকে শহরের বাস টামিনাল এলাকার মিঝি মাকের্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মার্কেটে অবস্থিত খোরশেদের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুণের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় নুরে আলম বাবুলের কনফেকশনারি, ঢাকা-ট্রাক অফিস, মানিকের মটরসাইকেল গ্যারেজ, মাসুদের পার্সের দোকান, নুরুল আমিনের চা দোকান ও গার্ডেন মটরস সার্ভিস সম্পর্ণ পুড়ে ছাই হয়ে যায়। রাতেই ফায়ার সার্ভিসের লোকজন লক্ষ্মীপুর থেকে ঘটনাস্থল ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

basic-bank

Be the first to comment on "রায়পুরে ভয়াবহ অগ্নিকান্ড: ১০ দোকান পুড়ে চাই"

Leave a comment

Your email address will not be published.


*