নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তৈমূর আলম খন্দকারকে চূড়ান্ত করেছে বিএনপি। শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠকে তৈমূর আলমকে দলীয় প্রার্থী হতে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে শনিবার তৈমূর আলম খন্দকার জানান, নির্বাচনের যে পরিবেশ তাতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এটা দলীয় ম্যাডামকে (খালেদা জিয়া) জানিয়েছি। আমাদের প্রস্তুতি রয়েছে। ম্যাডাম যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই হবে।
বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন তৈমুর আলম। ভোটের আগের দিন বিএনপি ওই নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

Be the first to comment on "নারায়ণগঞ্জ নির্বাচনে তৈমূরই বিএনপির প্রার্থী"