নিউজ ডেস্ক : ভালবাসি- এই কথাটা মুখ ফুটে বলতে সেলিব্রিটিদের কী অসুবিধা হয় বলুন তো? হ্যাঁ, নিজস্ব জীবন তাঁদের অবশ্যই আছে, সেখানে কী করবেন তাঁরা- সেটাও তাঁদেরই ব্যাপার! কিন্তু প্রেমের খবর কি আর চাপা থাকে? আগুন থাকলে ধোঁয়া তো থাকবেই! তাই ধোঁয়ার মতোই চারিদিকে ছড়িয়ে পড়েছে কৃতী সানন আর সুশান্ত সিং রাজপুতের প্রেমের খবর।
খবর বলছে, কৃতী এখন রয়েছেন লখনউতে। সেখানে শুটিং চলছে তাঁর নতুন ছবি ‘বরেলি কি বরফি’র! এদিকে সুশান্ত রয়েছেন মুম্বাইতে।
এই ডিজিটাল যুগেও এমনটা ভাবলে খুবই অন্যায় হবে! ফোন রয়েছে অনর্গল কথা বলার জন্য, ভিডিও কলিংয়ের জন্য রয়েছে অনেক উপায়! ফলে কৃতী আর সুশান্ত দূরে থেকেও দূরে নেই! তাঁরা রয়েছেন কাছাকাছিই। একই সঙ্গে দিন-রাত সুশান্তকে নজরে নজরে রাখছেন নায়িকা!
শুটিং দলের লোকজনের দাবি, কাজে না কি একদমই মন দিচ্ছেন না নায়িকা! কোনও মতে শট দিচ্ছেন, তার পরেই ব্যস্ত হয়ে পড়ছেন সুশান্তের খবর নিতে। খেয়েছেন না কি, ঠিক সময়ে ঘুমাতে যাচ্ছেন তো, একা রয়েছেন না বন্ধুদের সঙ্গে- এ রকম অজস্র প্রশ্নে ক্রমাগত বয়ফ্রেন্ডকে ব্যতিব্যস্ত করে রেখেছেন কৃতী! তা বলে সুশান্ত যে রেগে যাচ্ছেন, এমনটা কিন্তু ভাবা যাবে না! খবর, তিনি না কি বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেন তাঁর জন্য কৃতীর এই উদ্বেগ!
সূত্র: সংবাদ প্রতিদিন

Be the first to comment on "সুশান্তকে এক মুহূর্তও একা ছাড়ছেন না কৃতী!"