শিরোনাম

প্রথম বিশ্বযুদ্ধের স্মরণে অপেরা হাউস সাজল পপি ফুলে

নিউজ ডেস্ক : ১৯১৮ সালের ১১ নভেম্বর শেষ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। সেই দিনটাকেই স্মরণ করল সিডনির অপেরা হাউস। সাজল পপি ফুলে। আলোর সাহায্যে পপি ফুলের প্রতিকৃতি তৈরি করা হল তাতে। পপি ফুল ত্যাগ, মৃত্যুর প্রতীক।

১৯২১ সালে আমেরিকায় শহিদ সেনাদের শ্রদ্ধার্ঘ্যে এই ফুল ব্যবহার হয়। তার পর ধীরে ধরী গোটা দুনিয়ায় এই প্রথা ছড়িয়ে পড়ে।

প্রথম বিশ্বযুদ্ধে ৪ লক্ষ ১৬ হাজার ৮৯ জন অস্ট্রেলিয় যোগ দিয়েছিলেন। মারা যান ৬০ হাজার। আহত এবং বন্দী হন ১ লক্ষ ৬০ হাজার জন। তাঁদের স্মরণেই আলোকিত করা হলো অপেরা হাউস।
সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "প্রথম বিশ্বযুদ্ধের স্মরণে অপেরা হাউস সাজল পপি ফুলে"

Leave a comment

Your email address will not be published.


*