নিউজ ডেস্ক : বিশাখাপাত্তম টেস্টের ২য় ইনিসে ভারত ২০৪ রানে অলআউট হয়েগেলে ইংল্যান্ডের জয়ের জন্য এখন প্রয়োজন ৪০৫ রান। ভারত আজ চতুর্থ দিন শুরু করে ৩ উইকেটে ৯৮ রানে । আজ তারা ১০৬ রান যোগ করে হারায় ৭ উইকেটে। ভারতের পক্ষে বিরাট কোহালি সর্বচ্চ ৮১ রান করে। আদিল রশিদ পেয়েছন ৪ উইকেট। ভারতের শেষ উইকেট জুটিতে সামি ও যাদব মিলে করেছে ৪২ রান। এখন দেখার বিষয় চতুর্থ দিনে ভারতিয় স্পিনারদের সামনে ইংল্যান্ড ব্যাটসম্যানরা কতটা লড়তে পারে। বিশাখাপত্তম পিচে চতুর্থ দিনে বল ঘুরছে ও পিচ ভেঙ্গে যাওয়ার কারনে বল লো হচ্ছে। তাই ইংল্যান্ডের ব্যাটসম্যনদের জন্য ভারতের স্পিনাররা কাল হয়ে দাঁড়াতে পারে।

Be the first to comment on "ভারত ৪০৪ রানের লিড নিয়ে অলআউট"