শিরোনাম

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রওশন এরশাদের বাণী

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাসহ বিশ্ব শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হচ্ছে।
সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উপলক্ষে আজ এক বাণীতে রওশন এরশাদ এ কধা বলেন।
দিবস উপলক্ষে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিরোধীদলীয় নেতা বলেন স্বাধীনতাযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ, বিমানবাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এ বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাক বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করার ফলশ্রুতিতে জাতির কাঙ্খিত বিজয় ত্বরান্বিত হয়।
বিরোধীদলীয় নেতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শাহাদতবরণকারী সশস্ত্রবাহিনীর বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

basic-bank

Be the first to comment on "সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রওশন এরশাদের বাণী"

Leave a comment

Your email address will not be published.


*