শিরোনাম

প্রস্তাবনা আলোচনার ভিত্তি হতে পারে না : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবকে অবাস্তব ও অসাংবিধানিক উল্লেখ করে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তার প্রস্তাবনা আলোচনার কোনো সূত্র বা ভিত্তি হতে পারে না। সচিবালয়ে আজ সোমবার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, তার প্রস্তাবনার উদ্দেশ্য দেশে অনিশ্চয়তা সৃষ্টি করে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দেওয়া। সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ১৮ নভেম্বর রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশন গঠন এবং শক্তিশালীকরণ : বিএনপির প্রস্তাবাবলী শিরোনামে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করতে ১৩টি প্রস্তাবও তুলে ধরেন।

basic-bank

Be the first to comment on "প্রস্তাবনা আলোচনার ভিত্তি হতে পারে না : তথ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*