শিরোনাম

বর্ষসেরা গোলের তালিকায় মেসি-নেইমার

নিউজ ডেস্ক : প্রতিবারের মতো এবারও দেওয়া হবে বর্ষসেরা গোলের পুরস্কার ফিফা ‘পুসকাস’ অ্যাওয়ার্ড। ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে মেসি ও নেইমারের নাম। সর্বশেষ এক বছরে হওয়া গোলগুলোর মধ্যে সেরাটির জন্য পুসকাস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

২০১৬ পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ১০ জনের তালিকায় অবশ্য নেই এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার জয়ে সবচেয়ে ফেভারিট রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।

গত কোপা আমেরিকার শতবর্ষী আসরের সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে ফ্রি-কিক থেকে করা গোলটির জন্য মেসি পুসকাস অ্যাওয়ার্ডের ১০ জনের তালিকায় আছেন। নেইমার অসাধারণ এক ভলি থেকে গোলটি করেছিলেন লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে।

একক নৈপুণ্যে সাউলের গোলটি ছিল গত এপ্রিলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে। আর গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে অসাধারণ এক ভলি থেকে করা গোলটির জন্য ১০ জনের তালিকায় স্থান পেয়েছেন স্পেনের ফুল-ব্যাক মারিও গাসপার।

বেলজিয়ামের বিপক্ষে ২০১৬ ইউরোর কোয়ার্টার-ফাইনালে দারুণ এক গোলের জন্য তালিকায় জায়গা করে নেন ওয়েলসের হ্যাল রবসন-কানু।

ফুটবলপ্রেমীদের ভোটের মাধ্যমে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করা হবে। এর পর আরেকবার ভোটের মাধ্যমে জয়ী নির্বাচন করা হবে।

 

basic-bank

Be the first to comment on "বর্ষসেরা গোলের তালিকায় মেসি-নেইমার"

Leave a comment

Your email address will not be published.


*