নিউজ ডেস্ক : এবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বীরসা দাশগুপ্তের ছবিতে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে।
ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করার কথা আছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের। গ্যাংস্টার ছবিতে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করার পর এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন যশ। নুসরাতের চরিত্রটি এক IPS অফিসারের। বীরসা দাশগুপ্ত জানিয়েছেন, ছবিটি দু’জন ক্ষমতাশালী মানুষের গল্প। পুলিশ অফিসারের চরিত্রটির জন্য যশ একেবারে পারফেক্ট। নুসরত ইন্ডাস্ট্রির অন্যতম গ্ল্যামারাস হিরোইন। তাঁর অ্যাথলেটিক ফিগার IPS অফিসারের চরিত্রটির জন্য উপযুক্ত। তাই তিনি যশ ও নুসরতকে এই ছবির জন্য বেছেছেন।
এই ছবিতেই নেগেটিভ চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর চরিত্রের নাম আদিত্য সেন। সে একজন বিজ্ঞানী। মুখোশের আড়ালে থেকে সে তার কাজকর্ম চালায়। বীরসা জানিয়েছেন, চরিত্রটিকে নেগেটিভ হিরো বলা যেতে পারে। এমন চরিত্রে আগে কখনও প্রসেনজিৎকে দেখা যায়নি। আদিত্য সবার উপরে উঠতে চায়। কিন্তু তার রাস্তার বাধা রণজয়। এই চরিত্রে অভিনয় করছেন যশ। পার্থক্য এটাই, রণজয় একজন পুলিশ অফিসার, সে সোজাপথে উপরে উঠতে চায়। আর আদিত্য উঠতে চায় অন্যভাবে।
আদিত্য সবার সঙ্গে মাইন্ড গেম খেলতে চায়। সেগুলো তাঁর চোখ ও বজি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে। ফলে চরিত্রটি বেশ শক্ত। এই চরিত্রে একজন ভালো অভিনেতা দরকার ছিল। তাই প্রসেনজিৎকে চরিত্রটির জন্য নির্বাচিত করা হয়। ডিসেম্বরে শুরু হবে ছবির শুটিং। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি।

Be the first to comment on "ভিলেন প্রসেনজিৎ!"