শিরোনাম

বিপিএলে ২৫০ উইকেটের মাইলফলকে আফ্রিদি

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার শহীদ আফ্রিদি। কিন্তু সব ধরণের টি-টোয়েন্টি মিলিয়ে নয়। তবে সব ধরণের ২০ ওভারের ক্রিকেটে বোলিংয়ের দারুণ এক মাইলফলক মঙ্গলবার স্পর্শ করেছেন পাকিস্তানি লেগ স্পিনার। বিপিএল দিয়েই ২৫০ উইকেট পেরিয়েছেন রংপুর রাইডার্সের বোলার। ইতিহাসের মাত্র অষ্টম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন আফ্রিদি।

খুলনা টাইটান্সের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন আফ্রিদি। খুলনা ৭ উইকেটে করে ১২৫। এই ম্যাচের ২ উইকেট মিলিয়ে সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেটে আফ্রিদির উইকেট হলো ২৫১। তার ২৫০তম শিকার খুলনার অধিনায়ক মাহমুদ উল্লাহ।

সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে বিশ্বে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড ক্যারিবিয়ান পেসার ডোয়াইন ব্রাভোর (৩৫৩)। বিশ্বে একমাত্র তারই ৩০০’র বেশি উইকেট। ব্রাভো ও আফ্রিদির মাঝে আরো আছেন লাসিথ মালিঙ্গা (২৯৯), ইয়াসির আরাফাত (২৮১), আলফনসো থমাস (২৬৩), সাঈদ আজমল (২৬০), আজহার মাহমুদ (২৫৮), ডার্ক ন্যানেস (২৫৭)।

basic-bank

Be the first to comment on "বিপিএলে ২৫০ উইকেটের মাইলফলকে আফ্রিদি"

Leave a comment

Your email address will not be published.


*