শিরোনাম

খুলনাকে হারিয়ে শীর্ষে রংপুর

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৩ তম ম্যাচে খুলনার বিপক্ষে ৭ উইকেটের বড় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসছে রংপুর রাইডার্স। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের জন্য ১২৬ রানের টার্গেটে খেলতে নেমে ৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। খুলনার পক্ষে সর্বোচ্চ ৩২ রান এসেছে তাইবুর রহমানের ব্যাট থেকে। এছাড়া রিকি ওয়েসেলস ২৭ ও আরিফুল হক করেছেন ২২ রান।

রংপুরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি, রুবেল হোসেন ও শহীদ আফ্রিদি।

এদিকে, এখন চলতি আসরে ৬ ম্যাচ শেষে ৫ জয় ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রংপুর। অপরদিকে, সমান ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে খুলনা। সাত ম্যাচে ৫ জয় নিয়ে দুই পরাজয় নিয়ে দ্বিতীয় স্থান খুলনার।

খুলনা টাইটানস স্কোয়াড : আন্দ্রে ফ্লেচার, আবদুল মজিদ, মাহমুদউল্লাহ রিয়াদ, অলোক কাপালি, রিকি ওয়েসেলস, আরিফুল হক, বেনি হোয়েল, তৈবুর রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, জুনায়েদ খান।

রংপুর রাইডার্স স্কোয়াড : মোহাম্মদ শাহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, লিয়াম ডওসন, শহিদ আফ্রিদি, জিয়াউর রহমান, আনোয়ার আলী, সোহাগ গাজী, আরাফাত সানি, রুবেল হোসেন, নাঈম ইসলাম।

basic-bank

Be the first to comment on "খুলনাকে হারিয়ে শীর্ষে রংপুর"

Leave a comment

Your email address will not be published.


*