শিরোনাম

হঠাৎ আরেকটি নির্বাচন হতে পারে: গয়েশ্বর

নিউজ ডেস্ক : বর্তমান সরকারের ক্ষমতা নবায়ন (রিনিউ) করার জন্য হঠাৎ আরেকটি নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল আলোচনা সভার আয়োজন করে।

গয়েশ্বর বলেন, আমাদের প্রতিবেশী দেশে গণতন্ত্র আছে, কিন্তু আমাদের নেই। প্রতিবেশী বন্ধু দেশ চায়না বাংলাদেশে গণতন্ত্র থাকুক। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখার যে ফর্মূলা তারা এঁটেছে তাতে যদি বিএনপি পা দেয় তাহলে হঠাৎ আরেকটি নির্বাচন হতে পারে। সেই নির্বাচনে বর্তমান সরকার তার ক্ষমতা নবায়ন করে নেবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ।

basic-bank

Be the first to comment on "হঠাৎ আরেকটি নির্বাচন হতে পারে: গয়েশ্বর"

Leave a comment

Your email address will not be published.


*