শিরোনাম

ডাচ রাষ্ট্রদূতের ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনে গিয়ে চুরি যাওয়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তিনি জানান, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া চুরি হওয়া ব্যাগটি সব জিনিসপত্রসহ উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ‘কাউন্টার ফটো’ নামের একটি আলোকচিত্র সংগঠন আয়োজিত প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়।

basic-bank

Be the first to comment on "ডাচ রাষ্ট্রদূতের ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২"

Leave a comment

Your email address will not be published.


*