নিউজ ডেস্ক : চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে সব ট্যানারি স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হবে। ট্যানারি শিল্প মালিক সমিতির নেতারা একথা জানিয়েছেন। তারা বলেন, এ সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর করে সাভার চামড়া শিল্পনগরীতে পুরোদমে উৎপাদন কাজ শুরু করা হবে। বাংলাদেশ ক্ষদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বাস্তবায়নাধীন চামড়া শিল্পনগরী-ঢাকা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষযে আয়োজিত এক সভায় ট্যানারি মালিকরা এ কথা জানান। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, সাভার চামড়া শিল্পনগরীতে কেন্দ্রিয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) দুটি মডিউল চালু রয়েছে। ইতোমধ্যে ২৪টি ট্যানারি কারখানা চামড়া উৎপাদন কাজ শুরু করেছে। পাশাপাশি ৫০টি ট্যানারি কারখানা ট্যানিং ড্রাম স্থাপন করেছে। খুব শিগগিরই অন্যান্য ট্যানারিও উৎপাদনে যাবে বলে বৈঠকে ট্যানারি শিল্প মালিক সমিতির নেতারা উল্লেখ করেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। বৈঠকে জানানো হয়, ইতোমধ্যে ১২৯টি ট্যানারি মালিক কারখানায় স্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য পল্লিবিদ্যুৎ সমিতি বরাবর আবেদন করেছেন। তাদের প্রত্যেকের অনুকূলে পল্লিবিদ্যুৎ সমিতি ডিমান্ড নোট ইস্যু করেছে। এর মধ্যে ৬০টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছে। কারখানা চালুর জন্য ২৫টি ট্যানারি স্থায়ী বিদ্যুৎ সংযোগ নিয়েছে বলে জানানো হয়।
বৈঠকে সিনিয়র শিল্প সচিব নির্ধারিত সময়ের মধ্যে সাভার চামড়া শিল্পনগরীতে উৎপাদন শুরু করার জন্য ট্যানারি মালিকদের নির্দেশনা দেন। তিনি বলেন, রাজধানীর পরিবেশ সুরক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব চামড়াজাত পণ্য উৎপাদনের লক্ষে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করেছে। জনস্বার্থে সরকার ট্যানারি স্থানান্তর ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না। তিনি ব্যবসার পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে দ্রুত হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তর সম্পন্ন করে সাভার চামড়া শিল্পনগরীতে উৎপাদন কাজ শুরু করতে সকল ট্যানারি মালিকের প্রতি আহŸান জানান।
উল্লেখ্য, সরকার রাজধানীর হাজারিবাগ থেকে সাভারের পরিবেশবান্ধব স্থানে ট্যানারি স্থানান্তরের ল¶্যে মোট ১০৭৮ কোটি ৭১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে চামড়া শিল্পনগরী, ঢাকা প্রকল্প বাস্তবায়ন করেছে। ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জুন মেয়াদে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় বিসিক ইতোমধ্যে ২০০ একর জমি অধিগ্রহণ করে চামড়া শিল্প সংশ্লিষ্ট দু’টি উদ্যোক্তা সমিতির বিটিএ এবং বিএফএলএলএফইএ এর সদস্যভুক্ত ১৫৫টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দেয়া হয়েছে।

Be the first to comment on "‘চলতি বছরেই সব ট্যানারি স্থানান্তর সম্পন্ন হবে’"