নিউজ ডেস্ক : এইয়ে রিস্তা ক্যায় কহলাতা হ্যায় থেকে বেরিয়ে যাওয়ায় জনপ্রিয় অভিনেত্রী হিনা খানের বেশ কয়েকজন ভক্ত আত্মহত্যার হুমকি দিয়েছেন। ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায় ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিক হিনা খান এই ধারাবাহিক থেকে বেরিয়ে যাচ্ছেন। আর এই ধারাবাহিকে হিনাকে দেখা যাবে না। খুব স্বাভাবিকভাবেই এই খবরে ভেঙে পড়েছেন হিনা ভক্তেরা। তবে কেউ কেউ তো কয়েক ধাপ এগিয়ে শো ছাড়ায় হিনাকে নাকি হুমকি দিতে শুরু করেছেন। কী ধরনের হুমকি? মূলত আত্মহত্যা করার হুমকি।
এবিষয়ে হিনা নিজে একটি বিনোদন পোর্টালে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। হিনার কথায়, অনেকেই সোস্যাল মিডিয়ায় হুমকি দিতে শুরু করেছে যে তারা নিজেদের শেষ করে দেবে। একজন হুমকিভরা একটা ভিডিও আমাকে পাঠিয়েছে। হিনার কথায়, আমি ভাবছি আমি নিজে এবার ফেসবুকে একটি আবেদন ভিডিও পোস্ট করব। সবাইকে অনুরোধ করব এমন কোনও বোকামি করবেন না। আমার কাছে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়।

Be the first to comment on "হিনা অভিনয় করবেন না, ভক্তের আত্মহত্যার হুমকি"