নিউজ ডেস্ক : নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বললেন মেহবুবা মুফতি। সোমবার রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মেহবুবা।
এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও প্রকাশ্যে মোদির ৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ করার ঘোষণা সমর্থন করে এতে কালো টাকা, সন্ত্রাসবাদে আর্থিক মদত ও দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন। এবার তাঁদের মতোই নোট বাতিলে সায় দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তিনিও বলেছেন, নোট বাতিল কোনো মামুলি সিদ্ধান্ত নয়, প্রথমে এতে মানুষের কিছুটা সমস্যা হচ্ছে বটে, কিন্তু দীর্ঘমেয়াদে প্রমাণিত হবে, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
বিরোধী শিবির অবশ্য মোদির সিদ্ধান্তকে মেনে নিতে নারাজ। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, বামেরা, বহুজন সমাজ পার্টি, ডিএমকে, প্রমুখ দলগুলি যুদ্ধ ঘোষণা করেছে নোট বাতিলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীকে সভায় এসে সাফাই দিতে হবে, এই দাবিতে লোকসভা, রাজ্যসভায় শোরগোল তুলছে তারা।
সূত্র: এবিপি আনন্দ

Be the first to comment on "মোদির নোট বাতিলের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন মেহবুবার"