শিরোনাম

শেখ হাসিনাকে এলুয়েট হেলিকপ্টার এয়ারফ্রেম উপহার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলুয়েট হেলিকপ্টার এয়ারফ্রেম উপহার দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। এই হেলিকপ্টারটি ভারতীয় বিমানবাহিনীর সহায়তায় যে ৩টি আকাশযান নিয়ে কিলো ফ্লাইট গঠিত হয়েছিল, তার অন্যতম যা ১৯৭১ সালে ডিমাপুরে ব্যবহৃত হয়েছিল।

এটি ছিল মুক্তিযুদ্ধকালে সদ্যগঠিত বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম ফাইটার হেলিকপ্টার। প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের সময় এই ফাইটার হেলিকপ্টারটি নিয়ে সকল প্রতিকূলতা জয় করে শত্রুপক্ষের বিপুল ধ্বংসসাধনে বাংলাদেশের বীর পাইলটদের ভূমিকার প্রশংসা করেন। ভারতীয় হাই কমিশন সূত্র জানায়- ভারতীয় বিমান বাহিনীর একটি আইএল ৭৬ এয়ারক্রাফ্টযোগে ফাইটার হেলিকপ্টারটি ২দিন আগে ঢাকায় নিয়ে আসা হয়। আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনের উদ্দেশ্যে এই এয়ারফ্রেমটি দেওয়া হয়।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় দুই দিন সফর করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। তার সফরসঙ্গী হিসেবে দিলেন সেনা ও বিমান বাহিনীর ভাইস চিফদ্বয়, নৌবাহিনীর ডেপুটি চিফ, তটরক্ষা বাহিনীর মহাপরিচালক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। সম্প্রতি নিষ্পত্তি হওয়া স্থল ও সমুদ্রসীমার পর এ সফরে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বিনিময় বৃদ্ধি পায়। সফরটি মন্ত্রীর কোনো প্রতিবেশী দেশেও প্রথম প্রথম সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্বের ইঙ্গিতবাহী।

প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার ব্যাপারে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন। বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর প্রধানগণ, কোস্ট গার্ডর মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

basic-bank

Be the first to comment on "শেখ হাসিনাকে এলুয়েট হেলিকপ্টার এয়ারফ্রেম উপহার"

Leave a comment

Your email address will not be published.


*