নিউজ ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার দক্ষিণ প্যারিসে ওই ট্রাভেল এজেন্সিতে ছয়জনের মতো ব্যক্তিকে এক বন্দুকধারী জিম্মি করেছেন বলে খবর আসে পুলিশের কাছে।
ওই ট্রাভেল এজেন্সি অর্থ লেনদেনেরও কাজ করে। এশীয়রাই সেখানে বেশি যান।
ওই এলাকার মেয়র জেরমি কমে রয়টার্স বলেন, পুলিশ প্রথমে ভেবেছিল, এটা জিম্মি করার ঘটনা। পরে ঢুকে সেখানে কোনো বন্দুকধারীকে পায়নি।
“ভবনটি দোতলা। যাদের পাওয়া গেছে, তারা আতঙ্কগ্রস্ত ছিল। তাদের সবাইকে বের করে আনা হয়েছে।”
হামলাকারী বন্দুকধারীকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment on "ফ্রান্সে অস্ত্রের মুখে সাতজনকে জিম্মি"