শিরোনাম

টস জিতে রংপুরের ব্যাটিং

নিউজ ডেস্ক : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৯তম ম্যাচে আর কিছু পরেই মাঠে নামবে রংপুর রাইডার্স এবং বরিশাল বুলস। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের দলপতি নাঈম ইসলাম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর একটায় মাঠে নামবে সৌম্য সরকার, শহীদ আফ্রিদিদের রংপুর। তাদের প্রতিপক্ষ মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিসদের বরিশাল।

অপর ম্যাচে মাঠের লড়াইয়ে নামবে চিটাগং ভাইকিংস এবং রাজশাহী কিংস। সন্ধ্যা পৌনে ছয়টায় ড্যারেন স্যামি, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজদের রাজশাহীর প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্রিস গেইল, তামিম ইকবালদের চিটাগং।

এ মুহূর্তে পয়েন্ট টেবিলে ১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। দুপুরের ম্যাচে মাঠে নামা বরিশাল পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান নিয়েছে। ১১ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট বুলসদের। ফলে, বলাই যায় এটিই তাদের টুর্নামেন্টের বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে।

বরিশালের প্রতিপক্ষ রংপুর অবশ্য টেবিলের পাঁচ নম্বরে। ১০ ম্যাচ খেলে ৫ জয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সেরা চারে থেকে পরের রাউন্ড খেলতে হলে জয় ভিন্ন কিছুই নেই রাইডার্সদের সামনে।

basic-bank

Be the first to comment on "টস জিতে রংপুরের ব্যাটিং"

Leave a comment

Your email address will not be published.


*