নিউজ ডেস্ক : রাজধানীর কড়াইল বস্তিতে আজ রবিবার দুপুরের দিকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক এ অগ্নিকাণ্ডের খবর জানান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানানো হয়, আজ রবিবার বেলা ২টা ৫০ মিনিটে এ আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

Be the first to comment on "রাজধানীর কড়াইল বস্তিতে আগুন"