নিউজ ডেস্ক : কিউবা বিপ্লবের প্রধান নেতা ও দেশটির সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের মন্ত্রিসভা। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রকাশ করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, বৈঠকের শুরুতে মন্ত্রিসভা একটি শোক প্রস্তাব গ্রহণ করে। কিউবার প্রয়াত রাষ্ট্রপতি মহান নেতা ফিদেল ক্যাস্ত্রোর উপরে বিস্তারিত শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সেটা সর্বসম্মতভাবে গৃহীত হয়। কিউবা বিপ্লবের প্রধান নেতা ও সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ত্রো গত ২৬ নভেম্বর ৯০ বছর বয়সে মারা যান।

Be the first to comment on "ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে মন্ত্রিসভার শোক"