শিরোনাম

উপাচার্যের আশ্বাসে কর্মকর্তাদের কর্মবিরতি স্থগিত

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অফিসে তালা ও এক কর্মকর্তার ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী হামলাকারীদের শাস্তির আশ্বাস দিলে বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়।

বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক খোকন বলেন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন জানাই। এ সময় উপাচার্য পাঁচ কর্মদিবসের মধ্যে দোষীদের চিহিৃত করে শাস্তির আশ্বাস দিলে বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়। এর মধ্যে দোষীদের শাস্তি না হলে রবিবার থেকে পুনরায় কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।

এর আগে সোমবার বেলা ১২টার দিকে কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তিতে কোটায় অনিয়ম হচ্ছে দাবি তুলে ডিন অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। এ সময় তারা ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকেও মারধর করে। এই অংশটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী হিসেবে পরিচিত। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচির ডাক দিয়েছিল বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।

basic-bank

Be the first to comment on "উপাচার্যের আশ্বাসে কর্মকর্তাদের কর্মবিরতি স্থগিত"

Leave a comment

Your email address will not be published.


*