নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৬২ গ্রাম স্বর্ণসহ রাজু আকন্দ নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস প্রিভেনটিভ দল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টা ১০ মিনিটে ব্যাংকক থেকে আসা একটি টিজি৩২১ ফ্লাইটে ওই যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি ৬২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫২ লাখ টাকা বলেও জানান তিনি।
আটককে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ শুল্ক কর্মকর্তা।

Be the first to comment on "শাহজালালে এক কেজি স্বর্ণসহ যাত্রী আটক"