শিরোনাম

যুক্তরাষ্ট্রে ব্যতিক্রম বিয়ে হলে, বাংলাদেশে হবে না কেন?

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রায় সকল রাজ্যেই ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে কোর্ট বা তাদের অভিভাবকের সম্মতিতে হতে পারে। কোনো কোনো রাজ্যে এ বিয়ে সর্বনিম্ন ১২ বছরে হয়ে থাকে।

একটি রাজ্যে বিয়ের কোনো সর্বনিম্ন বয়সসীমা নেই। তাহলে যুক্তরাষ্ট্রে মেয়েদের এ ধরনের ব্যতিক্রম বিয়ের অনুমতি থাকলে বাংলাদেশের ক্ষেত্রে তা ঠিক হবে না কেন? সমালোচকদের এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড পেজে তিনি এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লিখেন, আমি যুক্তরাষ্ট্রের পুরো ৫০টি রাজ্যের বিবাহ আইন সংক্রান্ত একটি সারসংক্ষেপ শেয়ার করতে চাই, যা বিশ্বের সর্বোচ্চ ল’ ইউনিভার্সিটির অন্যতম কর্নেল ল’স্কুল হতে প্রকাশিত হয়েছে। প্রায় সকল রাজ্যেই ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে কোর্ট বা তাদের অভিভাবকের সম্মতিতে হতে পারে। সর্বনিম্ন বয়সের বিষয়ে তারতম্য রয়েছে, কোনো কোনো রাজ্যে এটি সর্বনিম্ন ১২ বছর এবং একটি রাজ্য রয়েছে তাদের কোনো সর্বনিম্ন বয়সসীমা নেই। গর্ভধারণের বা এ ধরণের বিষয়ও প্রায়ই আদালতের সম্মতি সাপেক্ষে হয়ে থাকে।

তিনি আরও লিখেন, এটা যারা আমাদের বর্তমান শিশু বিবাহ আইনের সমালোচনা করছেন তাদের যুক্তির পরিপন্থী হচ্ছে। আমাদের আইনের সংশোধনী শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে অভিভাবক এবং আদালতের সম্মতিতে ১৮ বছরের কম মেয়েদের বিয়ের অনুমতি দেয়। এটা সেই একই রকম আইন যা সমগ্র যুক্তরাষ্ট্রে রয়েছে। যদি এই ব্যতিক্রমগুলো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ঠিক থেকে থাকে, তবে বাংলাদেশের ক্ষেত্রে ঠিক হবে না কেনো? তিনি ফেসবুকে এ-সংক্রান্ত একটি লিংক দিয়েছেন। লিংকটি হলো https://www.law.cornell.edu/wex/table_marriage

basic-bank

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে ব্যতিক্রম বিয়ে হলে, বাংলাদেশে হবে না কেন?"

Leave a comment

Your email address will not be published.


*