শিরোনাম

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ভারদাহ, ২ নম্বর সংকেত

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ভারদাহ এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৫০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

basic-bank

Be the first to comment on "বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ভারদাহ, ২ নম্বর সংকেত"

Leave a comment

Your email address will not be published.


*