নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয় । উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ফকির মফিজুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ নজরুল ইসলাম, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, উপজেলা প্রাণি ও পশু সম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, সমাজকর্মী আব্দুল হাই সরদার প্রমুখ।
লোহাগড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত
লোহাগড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত
Be the first to comment on "লোহাগড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত"