নিউজ ডেস্ক : ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে বিপিএলের পর্দা নামছে আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতেছেন রাজশাহী কিংসের অধিনায়ক ডারেন স্যামি। ভাগ্য পরীক্ষায় জিতে ঢাকা ডায়নামাইটসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক।
এর আগে গ্রুপ পর্বে দুটি ম্যাচেই রাজশাহীর কাছে হেরেছিল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। তবে তবে আজ শেষ হাসিটা কার তা জানার জন্য অপেক্ষা খেলা শেষ হওয়া পর্যন্ত করতেই হবে।
ঢাকা ডায়নামাইটসের একাদশ:
মেহেদী মারুফ, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, আবু জায়েদ।
রাজশাহী কিংসের একাদশ:
মমিনুল হক, নুরুল হাসান, আফিফ হোসেন, সাব্বির রহমান, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেল, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, কেসরিক উইলিয়ামস।

Be the first to comment on "টস হেরে ব্যাটিংয়ে ঢাকা"