নিউজ ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া, কোয়ান্টিকের পর বেওয়াচ! উত্তাপ বাড়িয়েই চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গতকালই প্রকাশ পেয়েছে ‘বেওয়াচ’ ছবির ট্রেলার।
সেখানে এক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে। তাতে কী, জাত চিনিয়েছেন সেই মুহূর্তেই। সোস্যাল মিডিয়ার আপাতত ট্রেন্ডি পিগি চপস। ৯০ দশকের জনপ্রিয় হলিউড টিভি সিরিজ কে সামনে রেখে তৈরি হয়েছে চলচ্চিত্র। সেবারে যাবতীয় আগুন জ্বালিয়েছিলেন পামেলা এন্ডারসন, আর এবার প্রিয়াঙ্কা। যবে থেকে ছবির শুটিং শুরু হয়েছে, তখন থেকেই ছবি নিয়ে উচ্ছ্বাস গোপন করেননি প্রিয়াঙ্কা। তাঁর ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট ভরে গেছে সৈকতে চলা শুটিংয়ের নানা ছবিতে। সেই ছবি ট্রেলার মুক্তিতেই যেন নতুন করে আলোচনায় উঠে এলেন তিনি। শেঠ গর্ডন পরিচালিত বেওয়াচে প্রিয়াঙ্কাকে দেখা যাবে খলনায়িকার চরিত্রে। ২০১৭ সালের মে মাসে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবিতে প্রিয়াঙ্কার কাজ নিয়ে জনসন টুইটে বলেছেন,‘ভিলেনের চরিত্রে ভাল মানিয়েছে। ও মন দিয়ে কাজ করেছে।

Be the first to comment on "‘বেওয়াচ’-এর ট্রেলারে প্রিয়াঙ্কা (দেখুন ভিডিও)"