শিরোনাম

সমুদ্রস্নানরত ক্যাটরিনার ছবি ভাইরাল!

নিউজ ডেস্ক : সম্প্রতি তার কোনো ছবি হিট না হলে কী হবে; তিনি যে বলিউড সুন্দরীদের মধ্যে শীর্ষস্থানীয় একজন। সৌন্দর্য দিয়েই মাতিয়ে দেন দুনিয়া! মালদ্বীপের নীল-সবুজ পানিতে যখন ক্যাটরিনা কাইফের মতো কোনও সুন্দরী অভিনেত্রী জলকেলি করে বেড়ান, তখন সে ছবি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, তা তো বলাই বাহুল্য।

২০১২ সালের ‘যব তক হেয় জান’ ছবির পর অ্যাকশন প্যাক্ট ‘ধুম ৩’ ও ‘ব্যাং ব্যাং’ সে ভাবে বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। শেষ ছবি ‘বার বার দেখো’ও বাণিজ্যিক ভাবে অসফল ছিল। এরই মধ্যে ক্যাটরিনাকে দেখা গেল এক নতুন লুকে।

‘হার্পারজ বাজার’-এর ফটোশ্যুটের জন্য মালদ্বীপে গিয়েছিলেন তিনি। অসাধারণ প্রকৃতির মাঝে সুন্দরী অভিনেত্রীকে যেন কোনও কাল্পনিক চরিত্রের মতো লাগছিল। নিজের ফেসবুক অ্যাকাউন্টে অসাধারণ সেই মুহূর্তের কিছু ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা।

basic-bank

Be the first to comment on "সমুদ্রস্নানরত ক্যাটরিনার ছবি ভাইরাল!"

Leave a comment

Your email address will not be published.


*