নিউজ ডেস্ক : বাংলাদেশি বংশোভূত এক ব্রিটিশ নাগরিকের ৫০ লাখ টাকা আত্মসাৎকারী হাজি আলমকে আটক করেছে র্যাব ৪ এর একটি দল। রবিবার রাতে রাজধানীর শাহ আলী থানার দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৪ এর মেজর মো. খুরশিদ আলম।
খুরশিদ আলম বলেন, গত জুলাই মাসে বাংলাদেশি বংশোভূত ব্রিটিশ নাগরিক সুরাইয়া পারভীনের ছেলে ইয়াসিন মোহাম্মদ হারিয়ে যায়। তাকে উদ্ধার করার কথা বলে হাজি আলম তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা নেয়।
তিনি আরো বলেন, উদ্ধারের জন্য ৫০ লাখ টাকা নেওয়ার পর হাজি আলম তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এখন পর্যন্ত সুরাইয়ার ছেলে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Be the first to comment on "সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগে আটক ১"