নিউজ ডেস্ক : বিপিএলের চতুর্থ আসরে ক্রিকেটারদের পারফর্মেন্স ছাড়িয়ে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছিল ‘নারী অতিথি’। বিসিবিসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া সংবাদে জানা গেছে অনেক ক্রিকেটাররাই এই নারী অতিথিদের ‘বরণ’ করে নিয়েছেন! ক্রিকেটারদের বিনোদনের জন্য কোনো কোনো ক্লাব রাতভর পার্টির আয়োজনও করেছিল।
এই নারী অতিথির জন্যই বহিস্কার হতে হয়েছে জুপিটার ঘোষকে। রেকর্ড পরিমাণ জরিমানা গুনতে হয়েছে সাব্বির-আল-আমিন কে। এবার বার্তা সংস্থা পিটিআই নতুন বোমা ফাটাল!
পিটিআইয়ের সেই সংবাদে বলা হচ্ছে, বিপিএল খেলতে আসা পাকিস্তানের জাতীয় দলের একজন ক্রিকেটারের কক্ষেও এসেছিল কথিত ‘নারী অতিথি’! সেই তরুণী ছিলেন নাকি একজন বিদেশি নাগরিক। তার গতিবিধি অনুসরণ করে বিসিবির দুর্নীতি বিরোধী কর্মকর্তারা নাকি সেই পাকিস্তানি ক্রিকেটারের সাথে হাতেনাতে ধরেছিল। এরপর সেই তরুণীকে হোটেল থেকে নিরাপত্তাকর্মীদের সাহায্যে বের করে দেওয়া হয়। শেষ পর্যন্ত বিষয়টি ফাঁস না করে এবং কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সেই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়েছিল!
কে সেই পাকিস্তানি ক্রিকেটার? পিটিআইয়ের রিপোর্টে অবশ্য তার পরিচয় প্রকাশ করা হয়নি। বলা হয়েছ তিনি জাতীয় দলের একজন অলরাউন্ডার। বিপিএলের চট্টগ্রাম পর্ব চলার সময় তিনি এই কান্ড ঘটিয়েছেন। কিন্তু একই অপরাধের জন্য সাব্বির, আল-আমিন কিংবা জুপিটারকে বড় শাস্তি পেতে হয়েছে। তবে কেন সেই পাকিস্তানি ক্রিকেটারের ‘অপরাধ’ ধামাচাপা দেওয়া হলো? পিটিআইয়ের দেওয়া তথ্যমতে, সেই ক্রিকেটারকে পাকিস্তানে ফেরত পাঠায় তার ফ্র্যঞ্চাইচি।
কোনো ম্যাচ বা সিরিজ চলাকালে নারী সঙ্গের ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে। সাব্বির, আল-আমিন কিংবা জুপিটার নারী ইস্যুতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। তবে শাস্তি থেকে মুক্তি পায়নি। তবে পিটিআইয়ের রিপোর্ট অনুসারে প্রশ্ন রাখাই যায়, সেই পাকিস্তানি ক্রিকেটার কোন জাদুবলে মুক্তি পেলেন?
জানা গেছে শুধু এই কজনই নয়, আরও অনেক বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধেই হোটেল রুমে ‘নারী অতিথি’ নিয়ে আসার প্রমাণ রয়েছে। শেষ পর্যন্ত লোম বাছতে কম্বল উজার ঠেকাতেই কী এই ব্যবস্থা?

Be the first to comment on "বিপিএলে ‘নারী অতিথি’ এসেছিল পাকিস্তানি ক্রিকেটারের রুমে!"