শিরোনাম

আমার দিকে টিভির রিমোট ছুড়ে মেরেছিল: আমির খানের স্ত্রীর অভিযোগ

নিউজ ডেস্ক : কিছুদিন আগেই আমির খানের পরিবার এবং স্ত্রীর ব্যাপক ঝামেলা নিয়ে খবর হয়ে যায় পত্র-পত্রিকায়। বক্সিং চ্যাম্পিয়নের স্ত্রী ফারিয়াল মখদুম খান একজন মডেল ও মেকআপ শিল্পী।

তার অভিযোগ শ্বশুর বাড়ির সবাই মিলে তার জীবনটা ধ্বংস করতে চাইছেন এবং আমিরের সঙ্গে তার বিবাহিত জীবন নষ্ট করতে চাইছেন। বিশেষ করে ননদ মারিয়াহর প্রতি তার অভিযোগ অনেক। জানান, মারিয়াহ একটা ‘শয়তান’ এবং স্বামী যখন বাসায় ছিলেন না তখন ননদ তাকে শারীরিকভাবেও আঘাত করতে আসেন। এ সমাজে শ্বশুর বাড়িতে মেয়েদের এভাবে অপদস্ত হওয়ার ঘটনা নিয়ে তিনি তার চুপ থাকবেন না বলেই জানান।
২৫ বছর বয়সী এই মডেল আরো অভিযোগ করেন, আমিরের বড় বোন তাবিন্দা তার গায়ে হাত তুলেছেন এবং তার দিকে টেলিভিশনের রিমোট ছুড়ে মারেন।

ফারিয়াল আরো জানান, মুসলিম পরিবারের মেয়ে হিসাবে তাকে ‘খারাপ’ বলে মন্তব্য করেন আমিরের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, মুসলমান মেয়ে হয়েও তিনি খোলামেলা চলেন।

আমিরের সঙ্গে ফারিয়ালের বিয়ে হয় ২০১৩ সালে। দ্য সান পত্রিকাকে ফারিয়াল জানান, শ্বশুর বাড়ির লোকেরা তাকে খুব বেশি ‘আধুনিক’ বলে মনে করেন। আমাকে অনেক সময়ই নানাভাবে কটু কথা বলা হয়েছে। গত ৩ বছর ধরেই তারা আমাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে চলেছেন। কখনোই মনে হয়নি যে আমি কিছু করতে পারবো। কিন্তু একদিন সহ্যের সীমা ছাড়ায়। ‘আমি আর চুপ থাকবো না এবং এ নিয়ে অবশ্যই কথা বলবো’ বলে ঠিক করি।
তবে আমির তার পরিবারের সদস্যদের এমন কাজের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি এখন নিজেকে এবং আমাকে নিয়ে সুখে আছেন। আমরা দুজন সুখী।

এদিকে, আমির তার ৩০তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন নিউ ইয়র্কে, তার পরিবার থেকে অনেক দূরে। অনেকেই বলছেন, ইংল্যান্ড থেকে তিনি হয়তো স্থায়ীভাবে আমেরিকা চলে যাবেন সব ঝামেলা থেকে দূরে থাকতে।

আমিরের জন্মদিন উপলক্ষে ফারিয়াল তার ইন্সটাগ্রামে নিজেদের ছবি দিয়ে লিখেছেন, তোমার সঙ্গে জীবন কাটানোর জন্য আমি শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সংগ্রাম করে যাবো।

সম্প্রতি ফারিয়াল তার শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে স্ন্যাপচ্যাট ব্যাপক অভিযোগ তোলেন। সেখানে খানের বাবা-মা ফালেক এবং শাহ তাদের বিবাহিত জীবন ভাঙার জন্য অনেক চেষ্টা করেছেন।

ক্যাটওয়াকে সদ্য নাম লিখিয়েছেন ফারিয়াল। মেসেজে আরো লিখেছেন, ছেলেকে বিয়ে দেওয়ার দরকার নেই যদি তার বউকে নির্যাতনের পরিকল্পনা থাকে। আমি সব সময় এসব বিষয়ে চুপ থাকার চেষ্টা করেছি। বুঝতে হবে, আপনারা অন্য কারো মেয়েকে বাড়িতে নিয়ে আসছেন।

স্ন্যাপচ্যাটে তিনি লিখেছেন, আপনারা ছেলের বউকে তখন বিচ্ছিন্ন করতে চান যখন সে ৯ মাসের গর্ভবতী। কিন্তু আপনাদের ছেলে তা করেনি…। ইসলাম কি বিয়ে এবং বিচ্ছেদের মাঝে ছেলের বউকে নিপীড়নের শিক্ষা দেয়।

তিনি আরো লিখেছেন, আমার স্বামী এমন কিছু করেছেন যা কোনো সন্তান করে না। কোনো ভাইও এত কিছু করে না। কিন্তু কেন তার সঙ্গে এমন আচরণ করা হয়? হিংসার কারণে?

ফারিয়াল এসেছেন নিউ ইয়র্ক থেকে। জানান, আমার স্বামী একজন মাল্টি মিলিয়নিয়ার। কিন্তু আমি তার রক্তের আয়ে হাত দেই না। কিন্তু আমার অধিকার ঠিকই আছে। কিন্তু আমার ননদকে ঘৃণা করতে শুরু করেছি যে আমার পিছে লেগে রয়েছে।

ফারিয়ালের ভাষায় তার অত্যাচারী ননদ মারিয়াহর বিষয়ে বলেন, সোশাল মিডিয়ায় তার সম্পর্কে আমার বলার কিছু নেই। কারণ আল্লাহ সব দেখছেন। সূত্র: ডেইলি মেইল

basic-bank

Be the first to comment on "আমার দিকে টিভির রিমোট ছুড়ে মেরেছিল: আমির খানের স্ত্রীর অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*