নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এর অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এক তথ্য বিবরণীর মাধ্যমে এ নির্দেশ জারি করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পুরো এলাকায় সকল ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থেকেও সর্বসাধারণকে বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া বিজয় দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের যাতে কোনোরূপ ক্ষতি না হয় সে বিষয়েও সর্বসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়।

Be the first to comment on "স্মৃতিসৌধে ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ"